দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বন্দর বাজার এলাকার দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।
৭ জানুয়ারি রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও পররাষ্ট্রমন্ত্রী ভোট দিতে কেন্দ্রে আসেন সকাল ১০ টায় ভোট দেন ১০ টা ৫ মিনিটে। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তার সঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, টানা ছুটির কারনে ভোটারদের উপস্তিতির কিছুটা কম হতে পারে। এসময় তিনি বিএনপির হরতালকে ঢংঢাং বলে মন্তব্য করে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ আসনে তার সঙ্গে ভোট লড়ছেন সম্মিলিত সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আব্দুল বাসিত (ছড়ি), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি)-এর প্রার্থী ইউসুফ আহমদ (আম), ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক (মিনার) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী (প্রতীক)।