যশোরের শার্শায় ভূয়া ডিবি পুলিশ আটক

যশোরের শার্শায় ভূয়া ডিবি পুলিশ আটক
স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শায় তুহিন (৪০) নামে এক ভুয়া ডিবি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (২ মার্চ) দুপুরে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের শার্শা শালকোনা ক্যাম্পের সদস্যরা এ ভুয়া ডিবি পুলিশকে আটক করে।
আটক তুহিন যশোর জেলার চৌগাছা থানার বিশ্বাস পাড়া এলাকার আনিছুর রহমানের ছেলে।
বিজিবি শালকোনা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম জানান, গোপন সূত্রে মাধ্যমে জানা যায়, তুহিন নামে এক ব্যক্তি  কাশিপুর এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে এলাকায় চাঁদা দাবি করেছে। এমন খবরে তুহিন নামে ওই যুবককে আটক করে বিজিবি ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ কালে  সে ভুয়া ডিবি বলে প্রমাণিত হয়।
তখন তাকে আটক করে শার্শা থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং- ৫, তারিখ- ০২/০৩/২০২০ ইং। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ডিউটি অফিসার এএসআই রবিউল ইসলাম ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।