× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

ডেস্ক

মধ্যরাতে মাঝারি ধরনের ভূমিকম্প

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Earthquake.jpg

দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব অংশে মধ্যরাতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে  এ কম্পনের সৃষ্টি হয় রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৬।

বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ২৮ মিনিটের দিকে এটি অনুভূত হয়।  বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন ইউনিটের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার মো. হানিফ বলেন, রাত ১২টা ২৮ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার। ফলে চট্টগ্রামের অংশে বেশি কম্পন অনুভূত হয়। তবে আমরা ঢাকায় কম্পন তেমন টের পাইনি। ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৪৭৭ কিলোমিটার।

আজ ৮অক্টোবর  সকাল ৮টা পর্যন্ত সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, বরিশাল, খুলনা ও বাগেরহাটে ভূকম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের প্রভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মানদালা থেকে ১৩৫ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে।


এ ক্যটাগরির আরো খবর..