ধামইরহাটে ভিমরুলের কামড়ে দুধের শিশুর মৃত্য-আহত ১০

ধামইরহাটে ভিমরুলের কামড়ে দুধের শিশুর মৃত্য-আহত ১০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে ভিমরুলের কামড়ে দুধের শিশুর শামীমের মর্মান্তিক মৃত্য হয়েছে। পরিবারের একমাত্র সন্তাকে হারিয়ে দিশে হারা পিতা-মাতা।

প্রত্যক্ষদর্শী মৃত শিশুর বড় চাচা আড়াইতাড়া গ্রামের জহুরুল ইসলাম জানান, তার ছোট ভাই হারুনুর রশিদের আড়াই বছর বয়সী একমাত্র শিশু সন্তান শামীম হোসেন ৩ সেপ্টেম্বর মাগরিবের আজানের পূর্বে বাড়ীর পাশেই খেলছিল। এমন সময় বাড়ীতে পাশে থাকা তালগাছে ঢিল ছুড়তে গিয়ে ভিমরুলে (বাসা) চাকে কে বা কাহারা ঢিল ছুড়লে ভিমরুল দিক-বিদিক ছুটতে থাকে এবং দুধের শিশু শামীমকে প্রায় ২৫-৩০ টি ভিমরুল কামরায়।

এ সময় আরও দুই শিশুসহ ছোট বড় প্রায় ১০ জন আহত হন। এতগুলো ভিমরুলের কামড়ে শিশু শামীমকে গুরুত্ব অবস্থায় ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে সেখানে তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক রাতসাড়ে ৯ টায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে রেফার্ড করেন। সেখানে ইমারজেন্সিতে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

৪ সেপ্টেম্বর শিশু শামীমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। অন্যান্যরা একই গ্রামের অন্তর ইসলামের মেয়ে বৃষ্টি (১৬) ও রেজুয়ান ইসলামের আড়াই বছর বয়সী মেয়ে রাফিয়া জান্নাসহ ধামইরহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।