× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

ভিক্ষুককে মাছ-মাংস ভাত খাইয়ে বিশ্ব ভালবাসা দিবস পালন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  যারা মানুষের কাছে পায় না ভাল আচরণ, পায় না ভাল খাবার, জোটে না পরিমিত ও পর্যাপ্ত আহার, যাদের নেই ঘুমানোর জন্য নিরাপদ আশ্রয়, রাতে কাটে হাট-ঘাটে-খোলা আকাশের নিচে, তাদেরই পাশে দাড়িয়েছে নওগাঁর ধামইরহাটের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দেখাবো আলোর পথ।

সংগঠনটি ১৪ ফেব্রুয়ারী দুপুরে বিশ্ব ভালবাসা দিবসে শতাধিক ভিক্ষুককে রুই মাছ, গরুর মাংস, দই-মিস্টি দিয়ে দুপুরের খাবার খাইয়ে দাগ কেটেছে এলাকাবাসীর। বাদ জুম্মা উপজেলার মেহেরুন মার্কেটে সামাজিক এই সংগঠন দেখাবো আলোর পথ’র উদ্যোগে ১০৫ জন অবহেলিত ও সুবিধা বঞ্চিত ভিক্ষুক নামের অসহায় মানুষগুলোকে একবেলা পেট পুরে মাংস ভাত খাওয়ান। ভিক্ষুককে খাইয়ে ভালবাসা দিবস

এ সময় থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সরকারী এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, চকময়রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম খেলাল ই রব্বানী, সংগঠনের সভাপতি ও ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সংগঠনের সদস্য শফিকুল ইসলাম রাজু, সাজু, ফতেহুল কবির, শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

দেখাবো আলোর পথের সভাপতি মেহেদী হাসান জানান, আমরা গত বছরও প্রায় ২০/২৫ জন ভিক্ষুককে উন্নত মানের খাবার খাইয়েছি, এবারো বড় পরিসরে আয়োজন সুন্দরভাবে আমরা পাড়ি দিলাম, ভবিষ্যতেও বিশ্ব ভালবাসা দিবসে আমরা, সমাজে যারা ভালবাসা ও ভাল ব্যবহার থেকে বঞ্চিত তাদেরকে নিয়ে এ রকম আয়োজন করতে চাই।

উল্লেখ্য সংগঠনটি মাদকবিরোধী প্রায় দেড় হাজারের অধিক সাইকেল র‌্যালী, বাল্যবিবাহ প্রতিরোধে স্মরণকালের শ্রেষ্ঠ র‌্যালী ও সমাবেশ করেছে, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় দেখাবো আলোর পথ সংগঠন বিশেষ স্বাক্ষাৎকারও সারা দেশে সুনাম কাড়িয়েছে এবং পরিচিতি বৃদ্ধি করেছে।


এ ক্যটাগরির আরো খবর..