ভারত-পাকিস্তানকে পরমাণু শক্তিধর হিসেবে স্বীকৃতি দেয়নি বেইজিং

চীন বলেছে, পাকিস্তান এবং ভারতকে কখনই পরমাণু শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি বেইজিং। এছাড়া উত্তর কোরিয়াকেও চীনের এমন স্বীকৃতি দেয়ার সম্ভাবনা নাকচ করে দেয়া হয়েছে। ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিজং-উনের ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর এ ঘোষণা দেয়া হলো।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, চীন কখনই পাকিস্তান এবং ভারতকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। এ ক্ষেত্রে চীনের অবস্থান কখনই বদলায়নি বলেও জানান তিনি। পাকিস্তান এবং ভারতের মতোই পরমাণু দেশ হিসেবে উত্তর কোরিয়াকে চীন স্বীকৃতি দেবে কিনা জানতে চাওয়া হলে এ জবাব দেন তিনি।

৪৮ সদস্যের পরমাণু সরবরাহ গোষ্ঠী বা এনএসজিতে নয়াদিল্লির অন্তর্ভুক্তির  বিরোধিতা করছে চীন। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটিতে ভারত সই না করায় এ বিরোধিতা করছে চীন। ভারতের পথ ধরে পাকিস্তানও এনএসজি সদস্য হওয়ার চেষ্টা করছে।

এ সংস্থার সদস্য হওয়ার জন্য দুটো পদক্ষেপের ওপর গুরুত্ব দিয়েছে চীন। এজন্য প্রথমে এনপিটি সই করতে হবে এবং পরবর্তীতে সদস্য করার বিষয়ে সুনির্দিষ্টভাবে আলোচনা হবে বলে জানিয়ে দিয়েছে চীন।

Share this news

Kishori
Reporter

Kishori

Click the reporter name to read more stories.

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।