× Banner
সর্বশেষ
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী ওড়িশায় ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড তেল ভাণ্ডার, জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ হজ ফ্লাইটের উদ্বোধন আজ, আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ এপ্রিল শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিডিপি বনাম মাথাপিছু আয়: ভারতের অর্থনীতি নিয়ে নতুন করে বিতর্ক

বেনাপোল দৌলতপুর সীমান্তে ফেন্সিডিল সহ আটক-২

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯

এম,এ,জলিলঃ বিশেষ প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার পোর্ট থানার সীমান্তের দৌলতপুর গ্রাম হতে বিজিবি কর্তৃক ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল ও o১টি মোটর সাইকেলসহ ২ জন আসামিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি ) সদস্যরা।

রবিবার (৪ঠা) মার্চ রাত ১০ টার সময়ে পোর্ট থানার দৌলতপুর সীমান্ত হতে ফেনসিডিল ও বাইক সহ তাদেরকে আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায় দৌলতপুর বিওপি’র একটি টহল দলের গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্তে জনৈক মনিরের বাড়ির সামনে পাকা রাস্তার সংলগ্নে রাত ১০ টার সময়ে ফেনসিডিল ও বাইক সহ তাদের আটক করে।

আটককৃত তাজিম উদ্দিন (৩২), -কাগজপুকুর গ্রামের বাবুর ছেলে, রাবিয়া খাতুন (৫৪), বেনাপোল গাতীপাড়া গ্রামের খালেকের স্ত্রী, উভয় বেনাপোল পোর্ট থানার বাসিন্দা ৷

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি অধিনায়ক ইমরান উল্লাহ সরকার বিষযটি নিশ্চিত করে জানান, আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোপর্দ করেছে ।


এ ক্যটাগরির আরো খবর..