ভারতে পাচারের শিকার ৫ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

ভারতে পাচারের শিকার ৫ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৫ বাংলাদেশি যুবককে দেড়  বছর পর  ট্রাভেল পারমিটে  বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ফেরত আসা পুরুষদেরকে আইনী সহয়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার নামে এনজিও সংস্থ্যা গ্রহন করেছে।
বৃহস্পতিবার (৮ আগষ্ট)  সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের  বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসারা হলেন, ব্রামনবাড়িয়ার নারায়নের ছেলে দিলিপ,সাতক্ষীরার আক্কাস আলী গাজির ছেলে সোরাত গাজি,আবুল হোসেনের ছেলে শফিকুল ইসলাম,আসাদুল ঢালীর ছেলে আশরাফুজ্জামান ও ছিদ্দিক আলীর ছেলে মতিউর রহমান।
এনজিও সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের যশোর অফিসের সিনিয়ার প্রগ্রামার অফিসার মুহিত হোসেন জানান, ভাল কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা  ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে  আইনী সহয়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থ্যা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয় ।
দেড় বছর পর  দুই দেশের সরকারের সহযোগীতায় ট্রাভেল পারমিটে তারা দেশে  ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের সনাক্ত করে আইনী সহয়তা চাই দেওয়া হবে বলে জানান এনজিও সংস্থ্যার কর্মকর্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।