ভারতের ৭০ তম প্রজাতন্ত্র দিবস আজ

আজ ২৬শে জানুয়ারি ভারতের ৭০তম শুভ প্রজাতন্ত্র দিবস। গত ৭০ বছরের প্রথা নেবে সমস্ত জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়ে আসছে  গণতন্ত্র দিবস। দেশের রাষ্ট্রপতির আগমনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ২০০ জনের বিশেষ বাহিনী বিশেষ পোশাকে সজ্জিত হয়ে রাষ্ট্রপতিকে মূল অনুষ্ঠান মঞ্চে পৌঁছে দেয়। জাতীয় সঙ্গীতের পর হয় প্যারেড। এবার ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান  ৭০ বছর পূর্ণ করছে। তাই বেশ কয়েকটি  বিশেষ অনুষ্ঠান হচ্ছে এবার। এবারের অনুষ্ঠানের প্রধান অতিথি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা।

আগত দর্শকদের মন ছুঁতে থাকছে দেশের বিভন্ন প্রদেশের নৃত্যানুষ্ঠান। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের চিরাচরিত নৃত্য পরিবেশিত হবে। এছাড়া এবার পাঞ্জাবের ট্যাবলোর থিম জালিয়নওয়ালাবাগের ঘটনা। ঠিক একশো বছর ওই গণহত্যার ঘটনাটি ঘটেছিল। এর  আগে  দু’বার পাঞ্জাবের  ট্যাবলো প্যারেড দেখা গিয়েছিল। এদিকে এবারের প্রজাতন্ত্র দিবসের অন্যতম প্রধান দিক নারী শক্তি।

জানা যায়, ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি তারিখে ভারত শাসনের জন্য ১৯৩৫ সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে। এটি ভারতের একটি জাতীয় দিবস। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়।

কার্যকরী হওয়ার ঠিক দুই মাস আগে, ১৯৪৯ খ্রিঃ ২৬ নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়। ২৬ জানুয়ারি দিনটিকে সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছিল কারণ ১৯৩০ খ্রিঃ ঐ একই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষিত ও গৃহীত হয়েছিল।

 

এবারের প্রজাতন্ত্র দিবসের উল্লেখযোগ্য দিক

গতকাল জাতীর উদ্দেশে  ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাতে তিনি বলেছেন বহুত্ববাদই ভারতের বৈশিষ্ট। পাশাপাশি উচ্চবর্ণের জন্য দশ শতাংশ সংরক্ষণের প্রশংসাও করেছেন তিনি।

 এবারই প্রথম ভারতে এসেছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি। তাঁর সঙ্গে  স্ত্রী ছাড়াও  আছেন সে দেশের ব্যবসায়ীদের একটি দল।

এবারের প্রজাতন্ত্র দিবসের অন্যতম প্রধান দিক নারী শক্তি। অসম রাইফেলসের মহিলারা এই  কুচকাওয়াজে নেতৃত্ব দেবেন। তাছাড়া আরেক মহিলা অফিসার রাজপথে বাইক নিয়ে  নানা রকমের কসরত করবেন।

এবারের প্যারেডে অংশ নিচ্ছেন আইএনএ-র    চার জন প্রবীণ সৈনিক। মেজর জেনারেল রাজপাল পুনিয়া জানান এঁদের প্রত্যেকের বয়স  ৯০ থেকে ১০০ বছরের মধ্যে।

এবার গান্ধিজির জন্মের সার্ধ শতবর্ষ পূরণ হচ্ছে। তাঁর সঙ্গে  দক্ষিণ আফ্রিকার বিশেষ সম্পর্ক ছিল। সেটা মনে  রেখেই এবারের অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকাকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।

তিন বছর বাদে আবার রেলের ট্যাবলো আছে প্যারেডে। সেখানে ১৮৯৩ সালের সেই ঘটনাকে স্থান দেওয়া হয়েছে। সেদিন দক্ষিণ আফ্রিকার একটি স্টেশনে লাঞ্ছনার শিকার হন তিনি। তাছাড়া রেলের ট্যাবলোতে আছে ভারতের দ্রুততম ট্রেন ট্রেন ১৮-এর প্রসঙ্গ।

পাঞ্জাবের ট্যাবলোর থিম জালিয়নওয়ালাবাগের ঘটনা। ঠিক একশো বছর আগে ওই গণহত্যার ঘটনাটি ঘটেছিল। এর  আগে  দু’বার পাঞ্জাবের  ট্যাবলো প্যারেড দেখা গিয়েছিল। .অনুষ্ঠানের আগে বৃহস্পতিবার দিল্লিতে ধরা পড়েছে  দুই সন্দেহভাজন জঙ্গি। পুলিশের দাবি তারা নাশকতার ছক করেছিল।

রাজপথে থাকছে  ৪০০টি মেটাল ডিরেক্টর। দিল্লি মেট্রোর পরিষেবা কিছুটা বিঘ্নিত হচ্ছে অনুষ্ঠানের জন্য। সেট্রাল সেক্রেটারিয়েট এবং উদ্যোগ ভবন স্টেশন বন্ধ থাকছে  দুপুর ১২টা পর্যন্ত। পৌনে ন’টা থেকে ১২টা পর্যন্ত বন্ধ থাকছে প্যাটেল চক স্টেশনও।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।