× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

ভারতের রানের পাহাড়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: লোকেশ রাহুলের অসাধারণ দেড়শ ছাড়ানো ইনিংসের পর ব্যাট হাতে নিজের সেরাটা প্রমান দেন আজিঙ্কা রাহানে। আর তাদের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে জ্যামাইকা টেস্টে প্রথম ইনিংসেই তিনশ’ ছাড়ানো লিড পেয়েছে ভারত। জ্যামাইকা টেস্টে ভারতকে আবারও ব্যাট করাতে চাইলে ৩০৪ রান চাই ওয়েস্ট ইন্ডিজের।

স্যাবিনা পার্কে বৈরী পরিবেশেও ধৈর্য্য ধরে খেলে নিজের সপ্তম টেস্ট শতকে পৌঁছান রাহানে। বৃষ্টির জন্য ওই দিন কিছুক্ষণ বন্ধ ছিল খেলা। রাহানের শতকের কিছুক্ষণ পরই ফিরে যান যাদব, অবশ্য ততক্ষণে ভারত পেয়ে যায় তিনশ’ রানের বড় লিড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রাহানের শতকের পর তিনশ’ রানের লিড পেয়ে ইনিংস ঘোষণা দিতে দেরি করেননি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এর আগে নিজেদের প্রথম ইনিংসেই ১৯৬ রান তুলে অলআউট হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

সোমবার ১০৮ রানে অপরাজিত ছিলেন রাহানে। দলীয় অধিনায়ক বিরাট কোহলি আগের ম্যাচে দুর্দান্ত খেললেও এই ম্যাচের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরির দেখাও পাননি টিম ইন্ডিয়া অধিনায়ক। কোহলির ৪৪ রানের পরই ব্যাট করতে নামেন অশ্বিন। নিজের দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে বিপদ থেকে বাঁচান। ২৩৭ বল মোকাবেলা করে তার ১০৮ রানের ইনিংসটি ১৩টি চার ও ৩টি ছক্কায় সাজানো ছিল।

এর আগে লোকেশ রাহুলের শতকে ৫ উইকেটে ৩৫৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল ভারত। তৃতীয় দিন সকালে রানের জন্য বেশ সংগ্রাম করতে হয় ভারতকে। দ্বিতীয় দিন প্রথম সেশনে ৫৯ রান যোগ করা অতিথিরা সোমবারের প্রথম সেশনে তুলতে পারে ৬৭ রান। লাঞ্চের আগে শেষ ওভারে জেসন হোল্ডারের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ঋদ্ধিমান সাহা।

এরপর দ্বিতীয় সেশনে রাহানেকে দারুণ সঙ্গ দেন মিশ্র। তবে বৃষ্টির বিরতির পর খেলা শুরু হলে আর কোনো রান না করেই ফিরে যান তিনি। পরের বলেই তাকে অনুসরণ করেন শামি। ৯ উইকেট হারিয়ে বরাবর ৫০০ রানের পর ইনিংস ঘোষণা করে ভারত।

বল হাতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্যারিয়ারে প্রথমবারে মতো সর্বোচ্চ ৫টি উইকেট পান রোস্টন চেইজ। তাছাড়া গ্যাব্রিয়েল, হোল্ডার এবং বিশু একটি করে উইকেট পান।


এ ক্যটাগরির আরো খবর..