× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

মুখিয়ে আছে গোমেজ অধিনায়কের বিপক্ষে খেলতে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: মর্যদার ইউরো চ্যাম্পিয়নশিপে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে খেলেছেন আন্দ্রে গোমেজ কয়েকদিন আগেও। ফ্রান্সে অনুষ্ঠিত ওই আসরে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরো শিরোপা ঘরে তোলে পর্তুগাল। কিন্তু এবার ক্লাবের লড়াইয়ে পুর্তগাল অধিনায়ক রোনালদোকে হারিয়ে দেওয়ার জন্য মাঠে নামতে দেখা যাবে গোমেজকে।

নতুন মৌসুম শুরুর আগে গোমেজ যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনায়। মেসি-নেইমার-সুয়ারেজদের দলে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। ইউরোতে দারুণ পারফর্ম করা এই তারকা এবার জাতীয় দলের অধিনায়ক রোনালদোর মুখোমুখি হতে বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।

স্প্যানিশ দুই জায়ান্ট ক্লাব রিয়াল ও বার্সার ঐতিহাসিক লড়াইয়ের নাম এল ক্লাসিকো। ওই ম্যাচে গোমেজ খেলার সুযোগ পেলে মুখোমুখি হবেন রোনালদোর। স্বদেশী ‘হিরো’র বিপক্ষে খেলতে মুখিয়ে রয়েছেন ২৩ বছর বয়সী গোমেজ। অবশ্য এর আগে রোনালদোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে ভ্যালেন্সিয়ার হয়ে খেলা গোমেজের। তবে এল ক্লাসিকোতে রিয়াল সুপারস্টারের মুখোমুখি হওয়াটা অন্য ধরনের। কারণ এই ম্যাচের প্রতিটি মুহূর্তই যে রোমাঞ্চ ছাড়ায় ফুটবল প্রেমীদের মনে।

বার্সাতে যোগ দেওয়ার পর জাতীয় দলের সতীর্থ গোমেজকে অভিনন্দন জানিয়েছেন রোনালদো। এ প্রসঙ্গে গোমেজের বক্তব্য, ‘বার্সেলোনার সঙ্গে আমি চুক্তি সই করার পর শুভেচ্ছা জানাতে আমাকে ডেকেছিল ক্রিশ্চিয়ানো। তবে মাঠে আমরা প্রতিপক্ষ। জাতীয় দলে আমি রোনালদোর সঙ্গে খেলেছি। এবার আমি মেসির সঙ্গে খেলার সুবিধা নিতে চাই। আমি রোনালদোর বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি’।


এ ক্যটাগরির আরো খবর..