ভারতের বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

ভারতের বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ ভারতের গড়জালা সীমান্তে বিএসএফের গুলিতে সুমন হোসেন (২৫) নামের এক যুবক আহত হয়েছে।
আহত সুমন কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে।
সুমনের খালাতো ভাই ড্রাইভার লাল্টু গুলিবিদ্ধের খবরটি নিশ্চিত করেছেন।
সীমান্তের একাধিক সুত্র জানিয়েছেন, গত ১৪ সেপ্টেম্বর সোমবার রাতে গয়ড়া গ্রামের সুমন, শার্শার দাউদখালী গেটপাড়ার শিরাজুল ইসলামের ছেলে জাহিদ (২২), রুদ্রপুর গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে আব্দুল মাজেদ (৩০),  ও জাহাঙ্গীরের ছেলে লিটন (২৪) সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে যায়।
তারা ৩ টি গরু নিয়ে ফিরে আসার পথে গড়জালা ঘেরের ভেতর তেতুল বাড়ীয়া ক্যাম্পের বিএসএফ তাদের এট্যাক করে। এসময় বাকী ৩ জন ১ টি গরু নিয়ে পালিয়ে আসলেও গুলিবিদ্ধ অবস্থায় সুমন দু’টি গরুসহ বিএসএফের হাতে ধরা পড়ে।
এবিষয়ে রুদ্রপুর বিজিবি ক্যাম্পে ফোন দিলে, ক্যাম্প সূত্র জানায়, বিষয়টি আমরাও শুনেছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।