বাংলাদেশ সর্বোচ্চ ভোট জাতিসংঘের তিন সংস্হার নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত

বাংলাদেশ সর্বোচ্চ ভোট জাতিসংঘের তিন সংস্হার নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত

নিউইয়র্ক (১৫ সেপ্টেম্বর):   জাতিসংঘের অঙ্গসংস্হা ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএস এর নির্বাহী বোর্ডের ২০২১-২৩ মেয়াদে সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

          গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ৫৪ ভোটের মধ্যে ৫৩ ভোট পেয়ে বাংলাদেশ নির্বাচিত হয়। একটি মাত্র সদস্য দেশ ভোট দানে বিরত থাকে। আগামী বছরের ১ থেকে নব-নির্বাচিত এই নির্বাহী বোর্ড কাজ শুরু করবে। ৫৪ সদস্যবিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসক) এর ৮টি অঙ্গসংস্থার এই নির্বাচন সরাসরি ভোটে অনুষ্ঠিত হয়।

          প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রা এবং জাতিসংঘের সংস্থাসমূহ ও তার কার্যনির্বাহী বোর্ডসমূহের সাথে ঘনিষ্টভাবে কাজ করার কারণে বাংলাদেশ সুদৃঢ় উত্তরাধিকার, বিশ্বাস ও আস্থার যে সম্পর্ক অর্জন করেছে এ বিজয় তারই বহি:প্রকাশ।

          বাংলাদেশ বর্তমানে ইউনিসেফ ও ইউএন উইমেন এর নির্বাহী বোর্ডের সদস্য। এছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বর্তমানে ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।