ভারতের প্রতি নাখোশ আইসিসি!

ক্রীড়া ডেস্ক: ভারতীয় বোর্ড ‘খারাপ পিচ’ তৈরি করে বিপাকে পড়েছে। ম্যাচ রেফারি জেফ ক্রো তার প্রতিবেদনে আইসিসিকে জানিয়েছেন, নাগপুর টেস্টের পিচ খেলার উপযুক্ত ছিল না। ভারতীয় বোর্ডের কাছে এখন ১৪ দিন সময় আছে পিচ নিয়ে ব্যাখ্যা দেওয়ার।

আইসিসির তরফে জানানো হয়েছে, ম্যাচ রেফারি তাঁর রিপোর্টে নাগপুরের পিচকে ‘খারাপ’ বলেছেন। তাঁর রিপোর্টে আম্পায়ারদের ‘উদ্বেগ’-এর কথাও থাকছে বলে জানা যাচ্ছে। ক্রো-র রিপোর্টের ভিত্তিতে এখন নাগপুরের পিচ নিয়ে যাবতীয় তথ্য প্রমাণ খুঁটিয়ে দেখবেন আইসিসি-র চিফ ম্যাচ রেফারি রঞ্জন মদুগলে এবং জেনারেল ম্যানেজার (ক্রিকেট) জিওফ অ্যালারডাইস। প্রয়োজনে তাঁরা ভিডিও ফুটেজও দেখবেন। তার পর রিপোর্ট দেবেন। সেই রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে আইসিসি। যদি সাব্যস্ত হয় সত্যিই পিচ খারাপ ছিল, তা হলে ১৫ হাজার ডলার জরিমানা এবং পাশাপাশি কী ভাবে পিচ ঠিক করতে হবে, তার নির্দেশও দেবে আইসিসি।

সিরিজের শেষ টেস্ট শুরুর আগে আইসিসির নাগপুর টেস্ট শেষ হওয়ার পর টিম ডিরেক্টর রবি শাস্ত্রী অবশ্য বলেছিলেন, ‘‘নাগপুরের পিচ নিয়ে কোনও সমস্যাই ছিল না। আমরা দিল্লিতে একই রকম পিচ আশা করছি।’’

কথা ছিল, ভারতীয় টিম উইকেট দেখার পর কোটলায় চূড়ান্ত ‘টাচ’ দেওয়া হবে। কিন্তু এর পর কোহলিরা মনের মতো পিচ পাবেন কি না, তা নিয়ে প্রশ্ন থাকছে।

ম্যাচ রেফারির এই রিপোর্টে অস্বস্তিতে পড়তে পারেন বোর্ডটির নতুন প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর। তিনি আইসিসি চেয়ারম্যানও। নিজের শহর নাগপুরের পিচ নিয়ে তাঁর ভূমিকাটা এখন কী হতে যাচ্ছে, সেটাই দেখার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।