× Banner
সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ

নিউজ ডেক্স

ব্রাহ্মণবাড়িয়ায় জহিরুল হক হত্যা মামলায় ১৩ জনকে মৃত্যুদণ্ড

admin
হালনাগাদ: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
আদালত

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা জহিরুল হক হত্যা মামলায় ১৩ জনকে মৃত্যুদণ্ড ও ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আদালত। বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রোববার এ রায় দেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হককে ২০১৬ সালের ১৪ নভেম্বর রাস্তায় হামলা চালিয়ে হত্যা করা হয়েছিলো। জহিরুল হক নাটাই দক্ষিণ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বাসিন্দা ছিলেন।

ওই হামলা পর জহিরুলের ভাই কবির হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছিলেন। এত দিন মামলা তদন্তাধিন ছিলো। মামলার তদন্ত শেষে পুলিশ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলায় বর্তমান ১৬ আসামি কারাগারে আছেন এবং বাকি পাঁচজন পলাতক রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..