ডাসারে জোরপুর্বক দুইটি ব্যবসায়ীক দোকান ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ

ডাসারে জোরপুর্বক দুইটি ব্যবসায়ীক দোকান ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ
মাদারীপুরের ডাসারে ক্ষমতা প্রয়োগ করে জোরপুর্বক দুইটি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলেছে প্রতিপক্ষ।
আজ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার লিখিত অভিযোগ সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
এছাড়াও  ডাসার কাঁঠালতলা বাজারের বাকি ১৯টি বিভিন্ন প্রকার দোকান ভেঙ্গে ফেলার হুমকি দিয়ে আসছে বলে অভিযোগে উঠেছে। এ ঘটনায় ইউএনওর কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী দোকান মালিকেরা।
সরেজমিনে ও দোকান মালিকরা অভিযোগ করে জানান, উপজেলার ডাসার গ্রামের ধামুসা কাঁঠালতলা বাজারের দক্ষিণ  ও পুর্ব পাশের বিআরএস নকশা মোতাবেক ৭২৮ ও ৭৩৫ দাগের কাঁচা রাস্তার দক্ষিণ ও পুর্ব পাশে ৪০ বছর ধরে  নির্মিত ২১টি বিভিন্ন প্রকার দোকান রয়েছে।
 ওই দোকানের মালিকরা দীর্ঘদিন ধরে  বাজারে ব্যবসা পরিচালননা করে আসছে। কিন্তু হঠাৎ করে পেশী শক্তির বলে উত্তর ডাসার গ্রামের টুটুল খন্দকারের ছেলে রুপম খন্দকার তার দলবল নিয়ে দুইটি দোকান ভেঙ্গে ফেলে জমি দখলে নেয়। রুপমের ক্ষমতার কাছে ব্যবসায়ীরা অসহায় হওয়ায় কোন প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।  এতে করে ডাসার বাজারের ব্যবসায়ীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। তাই ২১টি দোকানের মালিকরা নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াছমীনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে ভুক্তভোগী সৈয়দ ঝিলু মিয়া, মকবুল হোসেন, ফিরোজ মিয়া, আনিস মিয়া, শাজাহান মিয়াসহ বেশ কয়েকজন দোকান মালিক ক্ষোভের সঙ্গে অভিযোগ করে বলেন, আমরা ২১জন দোকান মালিক দীর্ঘ ৪০ বছর ধরে এই ডাসার বাজারে ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু রুপম আমাদের বাজারের দুইটি দোকান জোরপুর্বক ভেঙ্গে ফেলেছে। বাকি দোকানগুলো ভেঙ্গে ফেলবে বলে প্রতিদিন হুমকি দিয়ে আসছে। রুপমের ক্ষমতার ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না।
অভিযুক্ত রুপম বলেন, বাজারের জমি আমাদের তাই দোকান ভেঙ্গে ফেলেছি। তাতে কার কি আসে যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন  ইয়াছমীন জানান, আমি অভিযোগ পেয়েছি বিষয়টি দেখবো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।