× Banner
সর্বশেষ
ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি

“বোদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ” জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়ায় মানববন্ধন

admin
হালনাগাদ: সোমবার, ৮ আগস্ট, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ ৮আগষ্ট (সোমবার) পঞ্চগড়ের “বোদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ” জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়ায় পুনর্বহালের দাবীতে দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত বোদা পঞ্চগড় মহাসড়কে মানববন্ধন কর্মসুচী পালন করে। রোদ ও বৃষ্টিকে উপেক্ষা করে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, শিক্ষক/কর্মচারীরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে বোদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল সহ অন্যান্য শিক্ষকরা বক্তব্য রাখেন। বক্তব্যে বলা হয় বোদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজটি জাতীয়করণের উপযুক্ত। তাই কোন যৌক্তিক কারন ছাড়াই উক্ত বিদ্যালয়টি জাতীয়করণের তালিকা থেকে বাতিল করা অত্যন্ত দুঃখজনক। বিদ্যালয়টিকে পুনবহালের দাবীতে সোমবার থেকে মানববন্ধন ও কালো ব্যাচ ধারণ সহ বিভিন্ন কর্মসুচীর ঘোষনা করা হয়েছে। বিক্ষোভ মিছিল, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান সহ ২২ আগষ্ট উপজেলা সদরে অর্ধ-দিবস হরতাল কর্মসুচী হাতে নেয়া হয়েছে। উল্লেখ, যে গত ২৮/০৬/২০১৬ খ্রিঃ তারিখে দেশের ১৯৯টি কলেজের তালিকা প্রকাশ করা হয়। উক্ত তালিকাতে বোদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজটি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু গত ২৪/০৭/২০১৬ খ্রিঃ তারিখে কোন অজ্ঞাত কারণে তা বাতিল করা হয়। এতে উক্ত বিদ্যালয় ও কলেজের শিক্ষকসমাজ সহ শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ে।


এ ক্যটাগরির আরো খবর..