এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সারা দেশের ন্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস পালন করা হয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট (সোমবার) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যলী উপজেলা চত্তর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বটমূল চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার আবু আউয়াল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, সহকারী কমিশনার (ভূমি) এফ ডাব্লিউ এম রায়হান শাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সলিমুল্লাহ, পাথরাজ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ আমিনুর ইসলাম, বোদা গার্লস স্কুল এন্ড কলেজের প্রাধান শিক্ষক রবিউল আলম সাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, বোদা থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে দলীয় অস্থায়ী কার্যালয়ে পৃথক ভাবে আলোচনা সভা ও বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্টে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপজেলার সকল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও প্রার্থনা আয়োজন করা হয়।
বোদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
এ বিভাগের আরো সংবাদ




