কালকিনিতে জাতীয় শোক দিবস পালন

মো. আমির সোহেল,কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে সোমবার সকালে কালকিনি উপজেলা প্রশাসন,আ’লীগ কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের উদ্যোগে শোক র্যাালী এবং স্থানীয় অফির্সাস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাম্মী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি তাহমিন সিদ্দীকি, জেলা আ’লীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, পৌর আ’লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল বাশার, মেয়র এনায়েত হোসেন, কালকিনি থানা অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. নিজাম সরদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফরিদ সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বুলেট, সাধারন সম্পাদক রুহুল আমিন মীর সুজন প্রমুখ।

এছাড়াও কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজিত শোক র‌্যালী কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জামানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কলেজের হলরুমে আলোজনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সভাপতি আ. জলিল আকন ও ডেপুটি কমান্ডার আ. মালেক হাওলাদারের নেতৃত্বে শোক র‌্যালী শেষে স্থানীয় অডিটরিয়াম হলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।