বোদায় পুরোন কবর থেকে ১২টি কঙ্কাল চুরি

বোদায় পুরোন কবর থেকে ১২টি কঙ্কাল চুরি

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় কবরস্থানের ১২টি পুরোন কবর থেকে কঙ্কাল চুরি। উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের সরকার পাড়া কবরস্থানে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, এক মহিলা মঙ্গলবার সকালে কবরস্থানে ছাগল বাততে গেলে একটি পুরনো কবরের মাটি সরানো অবস্থায় দেখতে পায়। এবং কবরের পাশে লোকের জুতার ছাপ দেখতে পেয়ে স্থানীয় জনগণকে বিষয়টি জানায়। বিষয়টি জানা জানি হলে কবরস্থানে হাজার হাজার মানুষ ভিড় জমায়।

এসময় একটি কবরের পাশে কাপড় পরে থাকতে দেখতে পায়। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে একটি সংঘবদ্ধ কঙ্কাল চুরির দল এ ঘটনাটি ঘটিয়াছে।

খবর পেয়ে বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ঘটনা স্থান পরিদর্শন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।