বেনাপোল সীমা‌ন্তে ৮ পিচ স্বর্নের বার সহ পাসপোর্টযাত্রী আটক

স্টাফ রিপোর্টার বেনাপোল: ভার‌তে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট থেকে মাসুদুর রহমান নামে এক পাসপোর্টযাত্রীকে ৮ পিচ স্বর্নের বার সহ আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা।

মঙ্গলবার (১৮ সে‌প্টেম্বর) সকাল ৯ টার দি‌কে কাস্টমস ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ভারত যাওয়ার সময় তাকে বহির্গমন থেকে তাকে আটক করে।

আটক মাসুদ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার চাঁদের হাট গ্রামের আদুল খালেকের ছেলে। তার পাসপোর্ট নং-বিএইচ-০৮৭১৩৭০।

কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক নিপুন চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জান‌তে পে‌রে, ভারতে পাচারকারী পাসেপোর্ট যাত্রী মাসুদকে বেনাপোল চেকপোষ্ট কাস্টমস গেট থেকে আটক করা হয়। পরে তাকে জুস ও পানি পান করায়ে তার পায়ুপথ থেকে ৮ পিচ স্বর্ন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৪০ লাখ টাকা।
আটক আসামিকে স্বর্ন চোরাচালান মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।