বেনাপোল পুটখালি সিমান্ত থেকে ১০ পিচ স্বর্ণের বার আটক

এম, এ, জলিল শার্শা বেনাপোলঃ ভারতে পাচারের সময়  যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে ১০ পিস (১ কেজি ১৭০ গ্রাম) স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। তবে এ সময় পাচারকারী চ‌ক্রের কাউকে আটক করতে পা‌রেনি বি‌জি‌বি সদস্যরা।

শুক্রবার (১৬ মার্চ) সকা‌লে বেনা‌পো‌লের সীমান্তবর্তী গ্রাম পুটখালী মাঠের একটি আমবাগান থেকে ২১, ব্যাটেলিয়নের বিজিবি সদস্যরা স্বর্ণের বারগুলো উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন খবর আসে, বেনাপোলের পুটখালী সীমান্ত পথে ভারতে স্বর্ণের এক‌টি চালান পাচার হচ্ছে। এসময় বিজিবি সদস্যরা সেখা‌নে অভিযান চালালে এক চোরাচালানী তার কাছে থাকা স্বর্ণ ফেলে রেখে  পালিয়ে যায়।

পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।

২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তারিকুল হাকিম বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে৷

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।