২৪ মার্চ ঢাকায় জাতীয় পাটির মহাসমাবেশকে সফল করতে প্রস্তুতিমূলক সভা

মহম্মদপুর  প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরে হাজেরা মার্কেটের দ্বিতীয় তলায় জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে আগামী ২৪ মার্চ ঢাকায় জাতীয় পাটির মহাসমাবেশ কে সফল করতে আজ এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মহম্মদপুর উপজেলা জাতীয় পাটির সভাপতি এম খসরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন পার্টির চেয়ারম্যানের হুসাইন মোহাম্মদ এরশাদ এর রাজনৈতিক উপদেষ্টা জেলা জাপার সাধারণ সম্পাদক অ্যাডঃ হাসান সিরাজ সুজা।

এসময় বক্তৃতা করেন জেলা জাপার সাধারন সম্পাদক অ্যাডঃ রতন কুমার মিত্র,খান রবিউল ইসলাম মিঠু ও আসাদুজ্জামান প্রমূখ।

আলোচনা সভার পূর্বে সদ্য অনুষ্ঠিত হওয়া উপ-নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বে-সরকারী ফলাফলে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বিজয়ী হওয়ায় একটি সংক্ষিপ্ত অানন্দ মিছিল বের করে।

সভায় আগামী ২৪ তারিখের মহাসমাবেশ সফল করতে ঢাকা চলো কর্মসূচী গ্রহণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।