যশোরের বেনাপোল সিমান্ত থেকে ২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা। আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানাধীন দক্ষিণ বারোপোতা গ্রামের মহব্বত মোড়লের ছেলে নজমুল মোড়ল (৩০)।
শনিবার (৬ আগষ্ট) ভোরে ডিবি পুলিশ জানায় বেনাপোল পোটথানাধীন দক্ষিণ বারোপোতা গ্রামে অভিযান পরিচালনা করে। ইটের সলিং রাস্তার উপর হতে, ২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমানিক ৬০,০০০/–টাকা
এ সংক্রান্তে এএসআই শফিউর রহমান বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।





