বেনাপোলে নিশিদ্ধ ঘোষিত বিপুল পরিমান ভারতীয় ঔষধ উদ্ধার

বেনাপোাল প্রতিনিধি: বেনাপোল – যশোর মহাসড়কের আমড়াখালি বিজিবি চেকপোষ্টে সোহাগ পরিবহনের বেনাপোল থেকে ছেড়ে যাওয়া  ঢাকা গামি একটি একটি বাস তল্লাশি করে বিপুল পরিমান ভারতীয় আমদানি নিশিদ্ধ ঔষধ উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার সময় বিজিবি এ পন্য উদ্ধার করে।

২৩ বিজিবি  আমড়াখালি চেকপোষ্টের নায়েক সুবেদার আফজাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোহাগ পরিবহনের ঢাকা মেট্রো – ব-১৪-৬১২৯ নং গাড়িটি তল্লাশি করে গাড়ির তেলের ট্যাংকির উপর বিশেষ ভাবে লুকায়িত থাকা বস্তা ও ব্যাগ থেকে এ ঔষুধ উদ্ধার করা হয়। গাড়িতে থাকা কোন যাত্রী ঔষধের কথা মিকার করে নাই। তবে গাড়িতে বিশিষ ভাবে লুকানো থাকায় গাড়ির হেলপার ড্রাইভার জড়িত থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন। জব্দকৃত ঔষধ বেনাপোল শুল্ক গুদামে জমা হবে বলে তিনি জানান।

যশোর ২৩ বিজিবির উপ-অধিনায়ক লিয়কত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।