বেনাপোলে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বেনাপোলে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরের বেনাপোল সিমান্ত থেকে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা।

আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানার ৪ নং ঘিবা গ্রামের জিন্নাত আলীর ছেলে মুহিদুল ইসলাম (৩০) ও পিতামৃত নইম উদ্দিনের ছেলে জামাল হোসেন (৪২)।উভয় সাং বেনাপোল পোটথানাধীন

রবিবার(২২ এপ্রিল) দুপুরে ডিবি পুলিশ জানায় বেনাপোল পোর্টথানাধীন ৪ নং ঘিবা গ্রামে কবির হোসেনের বাড়ির সামনে। পাকা রাস্তার উপর হতে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মূল্য ৩০,০০০/-টাকা।

যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে এএসআই আমিরুল ইসলাম বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।