বেজা, বেপজা, হাইটেক পার্ক নিয়ে বিডায় সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৬ ফাল্গুন (১০ মার্চ) : আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)- এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের সাথে ঢাকায় বিডা কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি (বিএইচটিপিএ)-এর প্রতিনিধিগণের ওয়ান স্টপ সার্ভিস সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। বিডা নির্বাহী চেয়ারম্যান সভায় সভাপতিত্ব করেন।

সভায় বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস)কে আরো সহজ করার বিষয়ে আলোচনা হয়। যেহেতু বিডা, বেজা, বেপজা, হাইটেক পার্ক- এর ওএসএস পোর্টাল ভিন্ন ভিন্ন, তাই বিনিয়োগকারীরা এই পোর্টালসমূহে যেন তাদের সুবিধামতো প্রবেশ নিশ্চিত করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়।

কাজী আমিনুল ইসলাম বলেন, এই সমন্বিত পদ্ধতি ব্যবহারের ফলে বিনিয়োগকারীদের পাশাপাশি এই চার সংস্থাও সুবিধা ও সহযোগিতা পাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।