× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

করোনা সন্দেহে রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেন ওসি আফজাল হোসেন

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ জুন, ২০২০
ফেলে যাওয়া বৃদ্ধাকে উদ্ধার

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাস সন্দেহে অসুস্থ এক বৃদ্ধা(৭০) কে তার ভাইপো সোমবার বিকেলে আগৈলঝাড়া-পয়সারহাট মহাসড়কের ফুল্লশ্রী বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফেলে রেখে যায়।

স্থানীয় জনগণ সড়কের পাশে পরে থাকা বৃদ্ধাকে দেখতে পেয়ে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেনকে জানালে তিনি ওই বৃদ্ধাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান।

স্থানীয় ও হাসপাতালে চিকিৎসাধীন ৭০ বছরের অসুস্থ বৃদ্ধা দীপু বালা জানান, তার স্বামী ও বাবার বাড়ি আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে। স্বামী অশ্বিনী বালা ৪ বছর আগে মারা যান। দাম্পত্য জীবনে তিনি নি:সন্তান। দীর্ঘদিন মানুষের বাসায় ঝিয়ের কাজ করে তিনি জীবিকা নির্বাহ করে আসছিলেন। বৃদ্ধ বয়সেও বর্তমানে তিনি বরিশাল নগরীর কাঠপট্টি রোডের ধীরেন সিকদারের বাসায় কাজ করতেন। ওই বাসায় কর্মরত অবস্থায় ৫দিন পূর্বে হঠাৎ করে তিনি অসুস্থ হন। ধীরেন সিকদার স্থানীয়ভাবে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে দেন। পরে তার গ্রামের বাড়িতে খবর দেন। আস্কর গ্রামের বাড়ি থেকে বৃদ্ধার ভাই মনোরঞ্জন সাহার পুত্র মিথুন সাহা বরিশাল থেকে সোমবার বৃদ্ধা পিসিকে বাড়িতে আনতে গিয়ে গন্তব্য জোবারপাড় না গিয়ে পথিমধ্যে আগৈলঝাড়া বাইপাস সড়কের বাসস্ট্যান্ডে নামে। পরে পিসি দীপু বালাকে বেলা সাড়ে বারোটার দিকে করোনা ভাইরাস সন্দেহে আগৈলঝাড়া-পয়সারহাট মহাসড়কের ফুল্লশ্রী বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় ভাইয়ের ছেলে মিথুন। একপর্যায়ে অসুস্থ বৃদ্ধা সড়কের উপরেই শুয়ে পরতে বাধ্য হন। তারপর বিকেল সাড়ে চারটা সময় পর্যন্ত দেখা মেলেনি মিথুনের। স্থানীয়রা আগৈলঝাড় থানার ওসিকে খবর দেয়।

এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন জানান, আমি খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করাই। হাসপাতালে অসুস্থ বৃদ্ধার চিকিৎসা, খাদ্য সহায়তাসহ আনুষঙ্গিক সকল প্রকার সুবিধা তিনি ব্যক্তিগতভাবে প্রদান করবেন।

ওসি আরও বলেন, করোনা মোকাবেলায় মানুষের বিবেক জাগ্রত হওয়া দরকার। মানবতা বিবর্জিত হলে মহামারী সঙ্কট আরও ঘণীভুত হবে। বৃদ্ধার ভাইয়ের ছেলের অবহেলার বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল-মামুন জানান, প্রাথমিকভাবে বৃদ্ধার করোনা উপসর্গ নেই বলে মনে হলেও তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছে। পরীক্ষার রেজাল্ট এলে তাকে সেই অনুযায়ী চিকিৎসা প্রদান করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..