বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

বিশেষ প্রতিনিধিঃ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।

আজ মঙ্গলবার দুপুরে জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে হরতালের এ ঘোষণা দেওয়া হয়।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আজ মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় দেন।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেমকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।