বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইউনুস আলী আর নেই

মধুখালী প্রতিনিধিঃ গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মধুখালী উপজেলার কামারখালীতে অবস্থিত সরকারী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইউনুস আলী (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ—রাজেউন) মৃত্যুকালে মা, ১ ছেলে মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মরহুমের প্রথম নামাজে জানাজার নামাজ দীর্ঘ দিনের কর্মস্থল কামারখালী সরকারী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজ হওয়ায় কামারখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজা শেষে গণ মানুষের কান্নার রল পরে যায়।

দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে মাগুরা সদরের গ্রামের বাড়ী কাপাশাটিতে । মাগুরা শহরের সরকারী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে । উল্লেখ তিনি কিডনী রোগে ভুগছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।