এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ জাতীয়করণের দাবীতে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা।
৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টার সময় বোদা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ জাতীয়করণের দাবীতে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী, অবিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এক বিক্ষোভ কর্মসূচীর পরে ঘন্টাব্যাপী ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় রাস্তার দু’পাসে হাজার হাজার গাড়ি আটকা পরে।
উল্লেখ্য যে, গত তিন দিন ধরে বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ জাতীয়করণের দাবীতে নানা কর্মসূচী পালন করে আসচ্ছে। ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি জাতীয়করণ এখন প্রণের দাবীতে পরিনত হয়েছে। এরি মধ্যে মানববন্ধন, প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, অবরোধ করা হয়েছে। ১২৯ বছরের পুরনো এই বিদ্যালয়টি জাতীয়করণ করা না হলে হরতালের মত কর্মসূচি দিতেও কার্পন্যতা করবেনা বিক্ষোভ কারীরা।
বিক্ষোভ সমাবেশে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সামসুজ্জোহা, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আমির হোসেন, আওয়ামীলী নেতা মোঃ মোকলেছার রহমান জিলু প্রমুখ বক্তব্য
রাখেন।


