সাংবাদিক সুর্বাণা নদীকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে ভোলায় মানববন্ধন

ভোলা প্রতিনিধি॥  পাবনায় সাংবাদিক সুর্বাণা আক্তার নদীকে হত্যার বিচারের দাবীতে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৩০আগষ্ট) দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে আনন্দ টিভি’র পরিবারের আয়োজনে এ মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ভোলা নাগরিক কমিটির সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, দৈনিক সমকণ্ঠের সম্পাদক আল আমিন শারিয়ার, দৈনিক যায়যায় দিনের স্টাফ রিপোর্টার নুরে আলম ফয়েজ, বাংলা টিভি’র ভোলা প্রতিনিধি জুয়েল সাহা বিকাশ, আনন্দ টিভি’র ভোলা প্রতিনিধি কাজী জামালসহ প্রমূখ।

এসময় বক্তারা সুর্বণা আক্তার নদীর হত্যাকরীদেও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্ঠান্তরমূলক শাস্তির দাবী করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ভোলার কমর্রত বিভিন্ন সাংবাদিক বৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।