ঝিনাইদহের কালীগঞ্জে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্টিত

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ৩০আগস্ট ২০১৮:   ঝিনাইদহের কালীগঞ্জে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা দোয়া মহাফিল ও শোক র‌্যালি অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ মেইন বাসষ্টান্ডএ এই আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্টিত হয়।

সাবেক কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইচ-চেয়ারম্যান ডাঃ রাশেদ সমশেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও কালীগঞ্জ পৌরসভার সাবেক সফল মেয়র মোস্তাফিজুর রহমান বিজু,বিশেষ অতিথি উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আমিনুর রহমান তপু, ছাত্রলীগ নেতা মোস্তাক আহম্মেদ লাবলু প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, মনোনয়ন যেই পাক না কেনো আমরা তার সাথেই একসাথে কাজ করবো। নেত্রী যদি আমাকে ভালো মনে করেন তাহলে আমাকে মনোনয়ন দেবেন। জনসভায় কয়েক হাজার মহিলার উপস্থিত লক্ষ করা যায়। সভা শেষে এক শোকর‌্যালী কালীগঞ্জ শহর প্রদক্ষিন শেষে ট্রাফিক মোড়ে এসে শেষ হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।