× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

ঠাকুরগাঁওয়ে ভূয়া ডিসি আটক

admin
হালনাগাদ: শনিবার, ৪ জুন, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে জেলা প্রশাসক (ডিসি) পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে লিটন ইসলাম (৩৫) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টায় রুহিয়া থানা পুলিশ তাকে আটক করে।

লিটন ইসলাম টাঙ্গাইল জেলার কালিহাটি উপজেলার হরিপুর মন্ডলপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ২ মাস যাবৎ রাজাগাঁও ইউনিয়নে লিটন ইসলাম নিজেকে জেলা প্রশাসক (ডিসি) পরিচয় দিয়ে লোকজনকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা থানায় অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার রাত ৯টায় রুহিয়া থানা পুলিশ রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী বাজার এলাকা থেকে লিটনকে আটক করে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো: শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..