বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করায় ধর্ষক শাহীনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১২টায় এসআই রাসেল সঙ্গীয় ফোর্স নাসিক ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজার এলাকাস্থ তার নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহীন ওই এলাকার মৃত সিরাজ স্বর্ণকারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া বাজার এলাকার ভাড়াটিয়া ২০ বছরের এক তরুণীকে সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার শাহীন প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন যাবৎ ধর্ষণ করে আসছিল। বার বার ওই তরুণী বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। কিন্তু শাহীন তাতে কর্ণপাত না করে তার উপর অত্যাচার শুরু করে। কোন উপায়ন্তর না দেখে ওই কিশোরী শনিবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ রাতেই ধর্ষক শাহীনের বাসা থেকে তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং-১০ তাং-০৮/০৫/১৬ইং) রুজু করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ধর্ষক শাহীনকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে ধর্ষিতা তরুণীকে ডাক্তারী পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে নারায়ণগঞ্জ ১’শ শয্যা বিশিষ্ট ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।