× Banner
সর্বশেষ
অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩

ডাকাতির সময় পুলিশের গুলিতে আহত ৪

admin
হালনাগাদ: সোমবার, ৯ মে, ২০১৬

মানিকগঞ্জ প্রতিনিধিঃ জেলার গঙ্গাধরপট্টিতে ‘ডাকাতি’র চেষ্টাকালে পুলিশের গুলিতে চারজন আহত হয়েছেন। তাঁদের আটক করেছে পুলিশ।

পুলিশের দাবি, ডাকাতদের হামলায় ও ধারালো অস্ত্রের আঘাতে সহকারী শহর উপপরিদর্শক (এটিএসআই) আবদুল আহাদ আহত হন। আহতদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের অপর্ণা রানী রা‌য়ের বাড়িতে ডাকাতির চেষ্টা করছিলেন আটক ব্যক্তিরা।

গুলিবিদ্ধ চারজন হলেন—সিংগাইর উপজেলার জয়মন্টপ গ্রামের পিয়ার আলী শিকদার, সোনাটেংড়া গ্রামের ইমান আলী, ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চর এলাকার লিয়াকত আলী  ও দেবনাথ নামের একজন।

মানিকগঞ্জ সদর থানার এসআই আল-মামুন জানান, গতকাল রাতে ১০-১২ জনের একদল ডাকাত রামদা, চাপাতি ও ধারালো অস্ত্র হাতে অপর্ণা রায়ের বাড়িতে হানা দেয়। এ খবর পেয়ে পুলিশ ওই স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পাশে ঝোপের আড়ালে পালায় ডাকাতরা। সেখানে তল্লাশি চালালে রামদা, চাপাতি ও ধারালো অস্ত্র হাতে পুলিশ সদস্যদের ওপর হামলা করে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এ সময় আত্মরক্ষার্থে গুলি ছোড়ে পুলিশ। এতে চারজন গুলিবিদ্ধ হয়। পরে তাদের আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।

আর ডাকাতদের হামলায় আহত এটিএসআই আবদুল আহাদসহ ডাকাতদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই আল-মামুন।

আহত ব্যক্তিদের বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মোহাম্মদ উজ্জ্বল মিয়া এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।

পরে মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) মো. লুৎফর রহমান জানান, পুলিশ সদস্যের শারীরিক অবস্থা ভালো। আর দেবনাথের গলায় গুলি লাগায় তাঁর জ্ঞান ফেরেনি। পিয়ার, ইমান ও লিয়াকতের হাত ও পায়ে গুলি লেগেছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..