× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১৮ বছরের এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত মঙ্গলবার সকালে ভিকটিম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিল। সেটি তদন্তের পর বৃহষ্পতিবার সকালে শার্শা থানায় মামলা রেকর্ড হয়েছে। যার নং ১৩, তারিখ-১৯/১২/২০১৯।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সামটা গ্রামের শাহাজান কবিরের বকাটে ছেলে মোনায়েম হোসেন মুন্না একই গ্রামের কলেজ পড়ুয়া তাহেরা খাতুন হীরাকে বিগত কয়েক মাস আগে বাগআঁচড়া কলেজে যাওয়া-আসার পথিমধ্যে প্রেমের প্রস্তাব দেয়। এক পর্যায়ে তাদের দু’জনার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মুন্না তাহেরাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মাস যাবত শারীরিক সম্পর্ক করে আসছে।
এক পর্য়ায়ে তাহেরা মুন্নাকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু তখন তাকে বিয়ে করতে অস্বীকার করেন ওই লম্পট মুন্না। পরে উপায়ন্তর না পেয়ে বাদী তাহেরা খাতুন মঙ্গলবার শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে তাহেরার মা কান্না জড়িত কন্ঠে আকুতি করে বলেন, আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে  মুন্না আমার মেয়েকে একাধীকবার ধর্ষণ করেছে। এখন বিয়ে করতে চায়না তাই আমরা থানায় মামলা করেছি।
১৮ ডিসেম্বর তাহেরা খাতুন হিরা বিয়ের দাবিতে ছেলে মুন্নার বাড়িতে এসে হাজির হয়। সারা রাত্রি মুন্নার বাড়ির সামনে অবস্থান করেন । ১৯ ডিসেম্বর সকাল আনুমানিক ১১ টার দিকে শার্শা থানার পুলিশ তাহেরা খাতুন হিরাকে মুন্নার বাসা থেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মেডিকেল রিপোর্ট করার জন্য পাঠিয়েছে।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। কিশোরীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মেডিকেল রিপোর্ট করার জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..