আগৈলঝাড়ায় বিষ প্রয়োগে ২.৫ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুবৃর্ত্তরা

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বিষ প্রয়োগ করে মাছের ঘেরের প্রায় আড়াই লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা।

এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আহুতিবাটরা গ্রামের দুই বিঘা মাছের ঘেরে দুই বছর ধরে চিংড়ি ও সাদা মাছ চাষ করে আসছে যোগেন্দ্রনাথ হালদারের ছেলে কানাইলাল হালদার। ঘেরের মাছ কয়েকদিনের মধ্যে বিক্রি করে জমি রাখার কথা ছিল তার।

ওই ঘেরে শুক্রবার গভীর রাতে অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা বিষ প্রয়োগ করে প্রায় আড়াই লক্ষাধিক টাকা মাছ মেরে ফেলেছে জানান মাছ চাষী কানাই লাল হালদার। ঘেরের মাছ মেরে ফেলায় সে পথে বসার উপক্রম হয়েছে। এঘটনায় কানাই লাল হালদার বাদী হয়ে থানায় গতকাল দুপুরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।