আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের গৌরনদীতে গৃহবধুকে ধর্ষনের চেষ্টা মামলার আসামীকে রাজাপুর উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামে বুধবার দুপুরে ঘরে মধ্যে গৃহবধু তার স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলছিলেন।
এরই মধ্যে পার্শ্ববর্তী বাড়ীর খলিল মৃধার ছেলে বখাটে বাপ্পি মৃধা (২২) ঘরে মধ্যে ঢুকে গৃহবধুকে ধর্ষনে চেষ্টা করে। এসময় ওই গৃহবধুর ডাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে বখাটে বাপ্পি পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার রাতেই গৃহবধু বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন।
ওই মামলার পলাতক আসামী বখাটে বাপ্পিকে প্রযুক্তির মাধ্যমে আজ শনিবার সকালে ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলা সদর থেকে গৌরনদী মডেল থানার এসআই আ.হক গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে গতকাল শনিবার বিকেলে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।