বিশ্বে করোনায় মৃত্যু ২৮ লাখ ৬৫ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ২৮ লাখ ৬৫ হাজার ছাড়াল

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ১৯ লাখ ৮ হাজার ৮৯ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ লাখ ৬৫ হাজার ৯১৭ জন। এখন পর্যন্ত এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১০ কোটি ৬১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৪ লাখ ২০ হাজার ৩৩১ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৭৭৭ জনের।

আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৯৫৬ জন এবং মারা গেছেন ৩ লাখ ৩১ হাজার ৫৩০ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৯২০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৬৫ হাজার ১৩২ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ ২২ হাজার ৪৭০ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৬ হাজার ৬৭৮ জন।

আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৫ লাখ ৮০ হাজার ৪৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৭৪ জন।

এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, তুরস্ক অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।