ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ ও বাসের সংর্ঘষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ ও বাসের সংর্ঘষ, আহত ২০

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে পীরবাড়ি এলাকায় যাএীবাহী বাসের সাথে রিকুইজিশন পুলিশ পিকআপ ভ্যানের সংঘর্ষে অন্তত ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার সকাল ৮টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জানা যায়, সকালে জেলা পুলিশ লাইন থেকে পুলিশ সদস্যদের নিয়ে তিনটি পিকআপ ডিউটিতে বের হয়। কিছুটা সামনে যাওয়ার পরই বিপরীত দিক থেকে আসা ঢাকার মহাখালীগামী ইকোনা পরিবহনের একটি বাসের সঙ্গে দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২০ জন আহত হন।

আহতদের স্থানীয়দের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে হাসপাতালে ভর্তি করা হয় ১০ জনকে।

আহত পুলিশ সদস্যরা হলেন- শওকত (২৫), আল আমিন (২২), সাকিল আহমেদ (২১), নাসিম (২১), রানা (২২), বিল্লাল (২৬), সুমন (২৩), সুজন (২৩), বেলায়েত হোসেন (৫৬),  জহিরুল (২০), বুলবুল (২২), রাব্বি (২২), হৃদয় (২৩) এবং শরিফুল (২৫)।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি আব্দুর রহিম বলেন, পুলিশ বহনকারী দুটি পিকআপের সঙ্গে বাসের সংঘর্ষ হয়েছে। এতে আহত পুলিশ সদস্যদের জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।