ঠাকুরগাঁওয়ের পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ সম্প্রতি চালু করা হেল্প লাইনে এসএমএস পেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে পুলিশের হস্তক্ষেপে বন্ধ হলো একটি বাল্য বিয়ে। রোববার রাত ১০টার দিকে ওই ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে বাল্য বিয়েটি বন্ধ করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর বলেন, মধ্যপাড়া গ্রামের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর (১৪) সঙ্গে একই উপজেলার রুহিয়া এলাকার আবু হোসেনের বিয়ের আয়োজন হয়। রাতে বরযাত্রী এসে পৌঁছে বিয়ে বাড়িতে। তিনি বলেন, রাত ৮টা ৯ মিনিটে বাংলাদেশ পুলিশ হেল্প লাইন অ্যাপসসের মাধ্যমে ঠাকুরগাঁও সদর থানায় একটি এসএমএস আসে। ম্যাসেজটি পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে বাল্য বিবাহটি বন্ধ করা হয় বলে জানান ওসি মশিউর রহমান।

ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে জনগণকে দ্রুত পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ হেল্প লাইন অ্যাপসটি ঠাকুরগাঁওয়ের ছয়টি থানায় চালু করা হয়েছে। এ অ্যাপসের মাধ্যমে যে কোনো ব্যক্তি পরিচয় গোপন রেখে অভিযোগ দিতে পারবেন এবং অভিযোগ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন লেন লালন আহমেদ।

‘বিডি পুলিশে হেল্প লাইন’ নামের এই অ্যাপটি বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে উদ্বোধন করেন আইজিপি একেএম শহীদুল হক।

আপাতত অ্যাপটি ‘গুগল পে¬ স্টোরে’ পাওয়া গেলেও শিগগিরই অ্যাপলের ‘অ্যাপ স্টোরেও’ মিলবে বলে জানিয়েছেন পুলিশ প্রধান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।