বেনাপোলে যাত্রীর পায়ুপথে মিললো ৭ স্বর্ণের বার

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় সাত স্বর্ণের বারসহ লাভলু ব্যাপারী (৩৫) নামে বাংলাদেশি এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। লাভলু শরিয়তপুরের জাজিয়া উপজেলার কিন্নাউল্লা মাতবরকান্দি গ্রামের মান্নান ব্যাপারীর ছেলে। বৃহস্পতিবার (০৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশের সময় ওই যাত্রীকে তল্লাশি করে তার পায়ুপথ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আটক স্বর্ণ পাচারকারীর গতিবিধি সন্দেহ হয় কাস্টমস সদস্যদের। এসময় জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ পাচারের কথা অস্বীকার করেন। পরে তার শরীর স্ক্যানিং করে পায়ুপথে স্বর্ণের বারের সন্ধান পাওয়া যায়।

পরে তাকে টয়লেটে নিয়ে ৭শ’ গ্রাম ওজনের সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বেনাপোল চেকপোস্ট কাস্টমসের ডেপুটি কমিশনার জাকির হোসাইন  জানান, আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।