× Banner
সর্বশেষ
আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক প্রাথমিক থেকেই STEM শিক্ষায় জোর, বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে প্লে-ভিত্তিক শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনা আর্থ অবজারভেশন স্যাটেলাইটসহ ডিজিটাল প্রযুক্তিতে বাংলাদেশ ও ফ্রান্স সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব ১৫ সরকারি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি মেশিন, দ্রুত ও নির্ভুল রক্ত পরীক্ষায় বাড়বে চিকিৎসাসেবা

পিআইডি

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ -শারমীন এস মুরশিদ

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
আশার আলো’- এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন

প্রতিটি শিশুরই জন্মগত অধিকার রয়েছে সুস্থনিরাপদ ও সুন্দরভাবে বেড়ে ওঠার। শিশুদের মাঝেই লুকিয়ে থাকে আগামীর সম্ভাবনাআগামীর নেতৃত্ব। আমাদের সমাজে কিছু শিশু বিশেষ প্রতিভা ও সক্ষমতা নিয়ে জন্মায়আবার কিছু শিশু জন্মায় বিশেষ চাহিদা নিয়ে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা কোনোভাবেই সমাজের বাইরে নয়। তারা এই সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। সকল স্বাভাবিক শিশুর মতো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরও সমান অধিকার রয়েছে শিক্ষাসেবা ও সুযোগ-সুবিধা লাভের। তাদের জন্য উপযোগী পরিবেশসহানুভূতিশীল মনোভাব গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। বলেছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ ঢাকায় খিলক্ষেতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিশেষায়িত স্কুল ‘আশার আলো’– এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেনআশার আলো শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়এটি আশামানবতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেনআমি বিশ্বাস করিএই বিদ্যালয়টি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের আত্মবিশ্বাসীআত্মনির্ভরশীল ও মর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলে অন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের কাছে দৃষ্টান্ত স্থাপন করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বক্তৃতা করেন।

উপদেষ্টা বলেনজাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ঢাকা ও ৬টি বিভাগীয় শহরে মোট ১১টি স্কুল চালু করা হয়েছে। উক্ত স্কুলগুলোতে অটিজম ও অন্যান্য নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার সমস্যাগ্রস্ত শিশুদের অক্ষর জ্ঞানসংখ্যাসংগীতখেলাধুলাসাধারণ জ্ঞানযোগাযোগসামাজিকতা, আচরণ পরিবর্তন এবং পুনর্বাসন ইত্যাদি বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন এনজিও বা প্রতিষ্ঠানের উদ্যোগে বিশেষায়িত বিদ্যালয় পরিচালিত হচ্ছে।

শারমীন এস মুরশিদ আরো বলেনবিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আশার আলো ঢাকায় বিশেষায়িত শিক্ষাঅটিজম সাপোর্ট প্রোগ্রামস্পিচ থেরাপিঅকুপেশনাল থেরাপিঅভিভাবক কাউন্সেলিং এবং শিশুদের স্বনির্ভরতা উন্নয়নের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এ সকল কার্যক্রম সশস্ত্রবাহিনীসহ সকল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য উন্মুক্ত থাকবে। স্কুলটি পূর্বাচল সংলগ্ন খিলক্ষেত এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য মানসম্পন্ন বিশেষায়িত স্কুলের চাহিদা পূরণ করবে।

পরে উপদেষ্টা ‘আশার আলো’ স্কুলের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..