× Banner
সর্বশেষ
আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক প্রাথমিক থেকেই STEM শিক্ষায় জোর, বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে প্লে-ভিত্তিক শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনা আর্থ অবজারভেশন স্যাটেলাইটসহ ডিজিটাল প্রযুক্তিতে বাংলাদেশ ও ফ্রান্স সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব ১৫ সরকারি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি মেশিন, দ্রুত ও নির্ভুল রক্ত পরীক্ষায় বাড়বে চিকিৎসাসেবা

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি

বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে

Kishori
হালনাগাদ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
বসত ঘরে আগুন

মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পেয়ে  বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলেন মাদকাসক্ত ছেলে।মূর্হুরতের মধ্যে কাঠ টিনের তৈরী ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
গতকাল মঙ্গলবার দিবাগত  রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে।
জানাগেছে, কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামের  মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম(২৫) দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছে। ঘটনার রাতে শহিদুল তার মা হেনয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। হেনয়ারা বেগম টাকা দিতে না পারায় মাদকাসক্ত শহিদুল বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়।
এ সময় আশপাশের মানুষ আগুন নিভানোর জন্য এগিয়ে আসার আগ মূহুর্তেই   ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
হেনয়ারা বেগম বলেন,আমার ছেলে শহিদুল দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছে। সে প্রতিনিয়ত আমার কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা দিতে না পারলে সে আমাকে মারধর করতো। যার কারনে আমি শহিদুলের ভয়ে পালিয়ে থাকতাম। ঘটনার রাতে টাকা দিতে না পারায় আমাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন দেয়।
তিনি আরো বলেন, আমি একজন দুঃখিনী মা। আমার বড় ছেলে ওলিউল্লাহ কাজের জন্য ভারতে গিয়ে ১০ বছর ধরে নিখোঁজ রয়েছে। ৬ মাস আগে বরিশালে কাজ করতে গিয়ে আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ছোট ছেলেটি মাদকাসক্ত। আমি এখন কি ভাবে বাঁচবো।
কান্না জড়িত কন্ঠে হেনয়ারা বেগম আরো বলেন, আমার মাথা গোজাঁর ঠাঁই টুকুও এখন পুড়ে ছাই হয়ে গেল।আমার আর বেঁচে থাকার ইচ্ছা নাই। এতো শোক আমি কি ভাবে সইবো।
প্রতিবেশী জামির আলী বলেন, শহিদুল দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছে। মাদকের টাকা না দিতে পারলে সে তার মাকে মারধর করতো। গতকাল রাতে মাদকের জন্য শহিদুল তার মার কাছে টাকা চেয়ে না পেয়ে বসত ঘরে আগুন দেয়। আমরা আগুন নিভানোর জন্য ছুটে আসতে আসতেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আমরা চাই না এ ভাবে আর কোন পরিবারে মাদকাসক্ত ছেলের জন্ম হোক।
কোটালীপাড়া থানার ওসি মোঃ রিয়াদ মাহমুদ বলেন, এ বিষয়ে আমি এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা নিবো।


এ ক্যটাগরির আরো খবর..