× Banner
সর্বশেষ
বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী বাড়ি বিক্রি না করায় বৃদ্ধ দম্পতির চলাচলে বাধা” মই দিয়ে চলাচল দম্পতির মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ একসঙ্গে ৫ সন্তান জন্ম, বাঁচল মাত্র একজন শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বৃক্ষরোপন গুপ্তবাহিনী ১৯৯৬ সালে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল – প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে – পানিসম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার

ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে জেরিনের মৃত্যু

ACP
হালনাগাদ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে জেরিনের মৃত্যু

যশোরের অভয়নগরে সাপের কামড়ে জেরিন খাতুন (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুন) সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের সরদারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জেরিন খাতুন ওই এলাকার জসিম উদ্দিন সরদার ও নাজমিন নাহার দম্পতির একমাত্র মেয়ে। সে স্থানীয় চাকই মরিচা প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

মৃত ওই স্কুলছাত্রীর বাবা জসিম উদ্দিন সরদার জানান, রোববার রাতের খাবার শেষে জেরিন যথারীতি ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে ঘুমন্ত অবস্থায় তাকে একটি বিষধর সাপ কামড় দিলে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। সকালে তাকে দ্রুত সিংগাড়ী মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে তাদের বাড়ির চারপাশসহ পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বন্যার মতো এই পরিস্থিতির কারণেই মূলত চারদিকে বিষাক্ত সাপের উপদ্রব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, সাপের কামড়ে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..