× Banner
সর্বশেষ
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী এটি গণমানুষের বাজেট – কক্সবাজারে বাজেটের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত Enrico Nunziata সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত জ্বালানি, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে ইতালির অবস্থা তুলে ধরেন। এ সময় ডিকার্বোনাইজেশন, বায়ো রিফাইনিং, নবায়নযোগ্য জ্বালানি, হাইড্রোকার্বন প্রোডাকশন, এলএনজি, বায়ু বিদ্যুৎ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। সভায় ইতালিয়ান রাষ্ট্রীয় সমন্বিত জ্বালানি কোম্পানি Eni SPA বাংলাদেশে এলএনজি সরবরাহে আগ্রহ প্রকাশ করে। তারা বাংলাদেশের টেকসই জ্বালানি ব্যবস্থায় অবদান রাখতে অনুসন্ধান, এলএনজি, বায়ো এবং ট্রেডিশনাল পরিশোধন কার্যকলাপ, বায়ু, জলবায়ু সংরক্ষণ, হাইড্রোজেন ও নব প্রযুক্তি বিষয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

প্রতিমন্ত্রী আলোচনাকালে বলেন, ইউরোপিয়ান কোম্পানিকে বাংলাদেশে কাজ করতে স্বাগত জানানো হবে। ইতালিয়ান কোম্পানি কীভাবে এলএনজি রপ্তানি করবে তার বিজনেস মডেল নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে পর্যালোচনা হওয়া প্রয়োজন। হাইড্রোজেন ফুয়েল ও গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে অভিজ্ঞতা বিনিময় করা যেতে পারে। একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের আওতায় কর্মকর্তা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় করতে পারলে উভয় দেশ উপকৃত হবে।

এ সময় অন্যান্যের মাঝে ইনি এসপিএ’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার অ্যানালাইসিস এন্ড বিজনেস সাপোর্ট বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ম্যাক্রো পাইরেড্‌ডা ও এলএনজি বিজনেস ডেভলপমেনট বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাওরো রিনাওদো উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..