‘বিজয় ব্যান্ড’-এর প্রথম অ্যালবাম

বিনোদন ডেস্ক: এ মাসেই প্রকাশ হচ্ছে জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার বিজয় মামুনের গড়া ব্যান্ড দল ‘বিজয়’-এর প্রথম অ্যালবাম ‘এবং আমরা’।

জি-সিরিজ অগ্নিবীণার ব্যানারে প্রকাশিতব্য এই অ্যালবামটি বাজারে আসছে আগামী ১৫ ডিসেম্বর। অ্যালবামটিতে মেলো রক ধাঁচের মোট আটটি গান রয়েছে। গানগুলোর টাইটেল এই শহরে, আজ আবার, অভিমান, একটা শালিক, খুব এলোমেলো, স্মৃতির জানালা, প্রবাসী এবং সাদা কালো। গানগুলো লিখেছেন মাহবুবুর রহমান, সঞ্জয়, বিজয় মামুন, ইয়ারুজ্জামান শুভ এবং হানিফ মজুমদার।

দীর্ঘ ৯ বছর গান করার পর প্রথম অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন বিজয় মামুন, এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, আমরা ইচ্ছে করলে আগেই অ্যালবাম করতে পারতাম। কিন্তু তাড়াহুড়ো করে তা করতে চাইনি। মনে করেছি একটু পরিপক্ক হয়ে সময় নিয়ে করা উচিত। তাই দীর্ঘদিন গান করার পর আমরা প্রথম অ্যালবাম করার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, ২০০৬ সালের বিজয় দিবসকে ঘিরে ব্যান্ড দল ‘বিজয়’-এর জন্ম। বর্তমানে ব্যান্ডটির লাইন আপে বিজয় মামুন ছাড়াও কিবোর্ডে আছেন মুরাদ, ড্রামসে জনি এবং ব্যাস গিটারে আছেন মেরাজ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।