× Banner
সর্বশেষ
কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক

বিজিএমইএ কাপ-২০২১” এর চ্যাম্পিয়ন ইপিলিয়ন গ্রুপ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৪ মার্চ, ২০২২
বিজিএমইএ কাপ-২০২১

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত “বিজিএমইএ কাপ -২০২১”এর ফাইনালে বান্দো ডিজাইন লিমিটেডকে ট্রাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে ইপিলিয়ন গ্রুপ বিজিএমইএ কাপ ২০২১ চ্যাম্পিয়ন হয়েছে ।

বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময়ে ফিফকো এর প্রেসিডেন্ট মিঃ আলবার্ট, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও বিজিএমইএ এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে বেলুন উড়িয়ে ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং পুরো ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন।

৬ষ্ঠ বারের মতো বিজিএমইএ কাপ- ২০২১ আয়োজন করায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এটি নিঃসন্দেহে দেশের ফুটবল ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। এ টুর্নামেন্টের মাধ্যমে উদীয়মান খেলোয়াড় তৈরি হবে যারা একদিন জাতীয় দলকে নেতৃত্ব দিবে। আমি আশা করি আগামীতে আরো বড় পরিসরে এ টুর্নামেন্ট আয়োজিত হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর কারনে দেশের ক্রীড়াঙ্গন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য অর্জিত হচ্ছে।

উল্লেখ্য, ৬ ষ্ঠ বারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহন করে।


এ ক্যটাগরির আরো খবর..