(পিডিবিএফ) এর সাবেক দূর্নীতিবাজ  ব্যাবস্থাপনা পরিচালক মদন মোহন সাহার বিচারের দাবিতে মানববন্ধন

অদ্য ১১/০১/২০২০খ্রি. রোজ শনিবার পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর অঞ্চলের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ পিডিবিএফ এর দূর্নীতির দায়ে চাকুরিচ্যুত সাবেক দূর্নীতিবাজ ও অর্থ লুন্ঠনকারী ব্যবস্থাপনা পরিচালক মদন মোহন সাহাকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে পিডিবিএফ উপ-পরিচালকের কার্যালয় সম্মুখে এক মানব বন্ধন কর্মসূচী পালন করে। উক্ত মানব বন্ধনে উপস্থিত বক্তাগণ সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মদন মোহন সাহার অবৈধ কর্মকান্ডের কথা উল্লেখ করেন।

পিডিবিএফ এর বোর্ড অব গভর্নর্স এর তোয়াক্কা না করে তিনি ইচ্ছা মত ব্যক্তিগত সুবিধার বিনিময়ে পিডিবিএফ এর অর্থ একটি ব্যাংক ও নামসর্বস্ব লিজিং কোম্পানিতে রেখে পিডিবিএফ এর অর্থ ঝুকির মধ্যে ফেলেছেন। এমনকি পিডিবিএফ এর কর্মীদের সিপিএফ এর ৫৩ কোটি টাকা কয়েটি নামসর্বস্ব লিজিং কোম্পানিতে রেখেছেন যাহা আদৌ কোনোদিন পাওয়া যাবেকিনা সন্দেহ। পিডিবিএফ প্রধান কার্যালয়ে কর্মরত সহকর্মীদের কল্যান সমিতি থেকে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। স্বা¯্য’ সেবার নামে ভুয়া কোম্পানীর মাধ্যমে সমিতির দরিদ্র সদস্যাদের লক্ষ লক্ষ টাকা লুটপাট করেছেন।

মাত্র ০১ দিনে পাঁচশতাধিক কর্মকর্তা কর্মচারিকে হয়রানিমুলক বদলি করেছেন, তারা এখনো মানবেতর জীবন কাটাচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রনালয় তার দূর্নীতির কারনে তাকে চাকুরিচ্যুত করে, তার দূর্নীতি তদন্ত করে প্রমান পাওয়ায় দূর্নীতি দমন কমিশনে মামলা করার জন্য অনুরোধ করলেও অদ্যবধি কোন মামলা হয়নি। পিডিবিএফ এর কোটি কোটি টাকা লুটপাট করলেও অদ্যবধি প্রতিষ্ঠানও তার বিরুদ্ধে কোনো মামলা করেনি এমনকি কল্যান সমিতির সাধারন সভায় টাকা আদায়ের জন্য ব্যবস্থা গ্রহন, প্রয়োজনে মামলা করার সিদ্ধান্ত থাকলেও কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। যারফলে পিডিবিএফ এর সহকর্মীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে। এরকম একজন দূর্নীতিবাজ ব্যক্তি এর পরেও পিডিবিএফ এর বিরুদ্ধে সড়যন্ত্র করে যাচ্ছে, পিডিবিএফ এর সকল স্তরের সহকর্মীগন এই দূর্নীতিবাজ মদন মোহন সাহার অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।